একদিন সন্ধ্যা নদীর ধারে দাঁড়িয়ে আকাশকে বলবো,
এই পার্থিবের হাসি কান্নার যাপিত জীবনে
সবটুকু সময় আমার ছিলো, শুধুই আমার।
আজ নয়, হয়তো ত্রিশ বছর পর যদি এমন হয়!
পৃথিবীতে সময় দাঁড়িয়েই ছিলো, শুধু আমিই ছুটেছি।
অজ্ঞাতে থাকা অদেখা ইচ্ছার ঘোরের পেছনে ছুটতে
ছুটতে আমি না বুঝে শুধু নিজের জীবনকে লুটেছি।
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
অজ্ঞাতে থাকা অদেখা ইচ্ছার ঘোরের পেছনে ছুটতে ছুটতে আমি না বুঝে শুধু নিজের জীবনকে লুটেছি। একটা কঠিন সত্যকে তুলে এনেছেন।