Poetry

হলুদ গোলাপটা তোকে দিইনিতো

October 19, 2026

8 views

আমি তো তোমায় কখনো বলিনি। তবু ভাবছি আজ বলেই দিই।

ছাদে উঠে বিকেলবেলা তোমাদের বাড়ির দিকে উকিঝুকিগুলো

ছিল স্রেফ অজুহাত। কলেজে তোমার সাথে আগ বাড়িয়ে

গল্প করা, সেও ছিল অজুহাত। হলুদ গোলাপ তোমার পছন্দ নয়

জেনেও তোমায় কেবল হলুদ গোলাপ দিয়েছি। সেও ছিল

অজুহাত। পরীক্ষা শেষের দিন তুমি আমি ঘুরতে গেলাম কলেজ থেকে,

আমার খুব অবাক লাগছিল, তোমায় এত আনন্দিত দেখে। তুমি

কত্তো কিছু বললে, বাড়ির কথা, খুড়োর কথা, তোমার ছোট বোনটির

কথা। নিজে হাত বাড়িয়ে আমার হাতটিও ধরলে একবার, ট্রামে

পাশাপাশি দুজনে, তোমার এত কাছে থেকেও আমি কোন গন্ধ

পাচ্ছিলাম না। তুমিই বরং জিজ্ঞেস করলে, কলেজে আসতেও ওডোর মাখিস!

আমি তখন ঝড়টা সামাল দেবার পথ খুজছিলাম।

সুজাতা, তোমার ছোট বোন হলুদ গোলাপ ভালবাসে।

মাঝরাতে একদিন তোদের ছাদে বসে আমায় বলেছিল।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login