একমাত্র বাংলাদেশেই বুঝি
পথশিশু, গরিব, প্রতিবন্ধী—
বাসস্থান, খাবার, শিক্ষার বদলে
গায়ক-গায়িকা বানিয়ে ভাইরাল করা হয়!
উচ্চশিক্ষার সুযোগ নয়,
ভালো একটা কাজের ব্যবস্থা নয়,
নিরাপদ বাসস্থান কিংবা
দুই বেলা ভালো খাবারের নিশ্চয়তাও নয়—
অসহায় মানুষকে
বিনোদনের পণ্য বানিয়ে
কয়েক দিনের আলোচনায় তুলে
আমরা যেন দায়িত্ব শেষ করি।
যে শিশুর হাতে থাকার কথা ছিল
বই, খাতা আর কলম,
সেই হাতে মাইক্রোফোন তুলে দিয়ে
আমরা তৃপ্তির ঢেঁকুর তুলি।
কারণ-
যেখানে অর্থ,
সেখানেই স্বার্থ;
মানবতার মূল্য যেখানে নেই,
সেখানে অসহায়ত্বই হয়ে ওঠে
সবচেয়ে লাভজনক পণ্য।