১। ভালোলাগা
তোমাকে পছন্দ করি বুঝাতে-
তোমার ভালোলাগা প্রতিটি অভ্যাস,
ব্যবহৃত প্রতিটি জিনিসকে
আমার অভ্যাস, ভালোলাগা হিশেবেই
তোমার কাছে পেশ করি।
২। না বলা ভালোবাসা
এগিয়ে যাই-
তোমার হাত দুটো ধরব বলে,
জড়িয়ে ধরে চাঁন কপালে চুমু খাবো বলে।
স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকি
যদি তোমার ভালো না লাগে।
যদি তুমি আমার থেকে সরে দাঁড়ানোর
অঘোষিত জরুরি অবস্থা জারি করে
ধীরে ধীরে হারিয়ে যাও।