তোমার সাথে কথা ফুরিয়ে গেছে!
তোমার সাথে কথা ফুরিয়ে গেছে!
বেলা হয়েছে ফিরে যাওয়ার।
সময় হলে অঙ্ক কষে নিও,
কতখানি নিয়ে গেলে,
আর কতখানি গেলে রেখে।
এই যে সময় গেল চলে,
তার কতখানি বয়ে যাবে নদীর মতো,
বলে যাবে আবার কবে দেখা হবে
কোনো এক বটতলার হাটে,
যেখানে ভেঙে যাওয়ার আগে
দুঃখীরা সুযোগ খুঁজে নেয়।
তুমিও নিও, আমিও নেব।
না হয় মনের দামেই নেব,
তোমাকে দেব নাহয় সময়ের দামে,
গুনে নিও