Poetry

সাতটা দিনই মংগলবার দেখাচ্ছে

October 19, 2026

10 views

আমি শুধু ভাবছিলাম, সব থেকেও
তুমি বুঝি কোন এক শুন্যতাকে নিয়ে আছ।
তাইতো লাজের মাথা খেয়ে বলতে গেলাম,
আজ তোমায় ভালবাসা যাবে?
আজ না মংগলবার! সেই কলেজের সময়টায় তুমি শুধু
মংগলবারে আমার সাথে কথা বলতে।
সে ভাবনায় আজও মংগলবার বলেই ভালবাসতে চাইলুম।

যা ভয় লাগছিলো! তুমি যদি রাগ হও বা বকে দাও!
আমি কিন্তু সত্যিই শুন্যতা দেখেছিলাম তোমার চোখে।
বুকের ভেতরের ঝড়টা আচমকাই থামিয়ে দিলে তুমি।
চোখে চোখ রেখে বললে,
শুধু আজ নয়, সবসময় ভালবাসতে পারবে তো?
দেয়ালের ক্যালেন্ডারে দেখি সাতটা দিনই মংগলবার দেখাছে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Habiba Rozy 3 hours ago

    কবি কবিতায় জীবন খুঁজে পেলাম