শুধু এক মুঠো ভাতের জন্য,
হাজার বছর ধরে জমে থাকা নীরব লড়াই।
ফাটল ধরা রুক্ষ মেঠো বুকে,
আসমানের পানে চেয়ে কাটানো ক্লান্ত প্রহর।
প্রতিটি ভোরে জমিনের পলিমাটি মাখে সে,
কৃষকের রক্তঘামে শিক্ত হয় শস্যের বীজ।
সবুজ ধানের চারায় সে যেন ছোঁয়ায়
নিজেরই স্বপ্নের বুকচেরা তাজা স্পন্দন।
ধানগাছগুলো মাথা তুলে দাঁড়াবে নিশ্চিত,
সোনারঙা ধানে ভরে উঠবে কাঙ্ক্ষিত শস্যের গোলা।
কলমিলতার ঘ্রাণ মাখা মাটির হাঁড়িতে
কিষাণী ফোটাবে সাদা ফুটফুটে জীবন।
আহা! সেই ভাতের সুবাসে মুছে যাবে
পিতা ও সন্তানের সহস্র বছরের প্রাচীন ক্ষুধা।
কিন্তু এ শুধু পেটের টান নয়,
এ এক শিকড় আঁকড়ে বাঁচার অদম্য চিৎকার!
শোষক ও প্রথার নাগপাশ কেটে
মাটি কামড়ে পড়ে থাকার এ দ্রোহের ইতিহাস।
আমরা তো শুধু বেঁচে থাকার অধিকার চাই,
শুধু তিন বেলা ভাত খাবার অধিকারের এই নিরন্তর সংগ্রামে!