গ্রামে গিয়েছিলাম সেবার | সকালে ঘুম থেকে উঠে দেখি ছোট খালাতো ভাইয়ের জ্বর | রাতে সে কি যেন দেখেছে | এজন্য তার জ্বর এসে গেছে | ব্যপারটা রহস্যময় | আমি রহস্য পছন্দ করি না | মিসির আলির মতো রহস্যের সমাধান করতেই আমার আগ্রহ |
খালাতো ভাইকে দেখলাম খাটে শুয়ে আছে গায়ে জ্বর নিয়ে | আমি তার পাশে বসলাম | বললাম, কি হয়েছে ভাই?
সে খুবই নিচু স্বরে বলল, ভুত |
আমি বললাম, কিসের ভুত.
মাত্র ৫ বছরের ভাই আমার হয়তো ছায়া দেখে ভয় পেয়েছে , তাই তার থেকে কথা বের করতে হবে | তবে তার কথা বলতে কষ্ট হচ্ছে |
২দিন পর যখন সে অল্প সুস্থ হলো | তখন খালার থেকে ঘটনাটা জানলাম | ঘটনা এরকম: খালাতো ভাই রাতে ঘুমাচ্ছিল , হঠাৎ সে জেগে যায় কথা বলতে পারছিল , হাত পা নাড়াতে পারছি না | কিন্তু চোখ খুলে সামনে তাকিয়ে দেখে তার সামনে এক মহিলা দাড়িয়ে আছে | যার ঠোটে টকটকা লাল লিপ্সটিক দেওয়া |
ঘটনা শুনে মজা পেলাম | তারপর খালাতো ভাইকে খুজলাম | তার ভয় ভাঙ্গাতে হবে | দেখলাম মাঠে খেলতে বাচ্চাদের সাথে | তাকে ডাক দিলাম | সে আসলো | তাকে নিয়ে গাছের নিচে ছায়া জায়গায় বসলাম |
তারপর মুখে চুইংগাম চেবুতে চেবুতে বললাম, এখন যা বলছি তা মনোযোগ দিয়ে শোন! তোমার সাথে যা হয়েছে তাকে বলা হয় স্লীপ প্যারালাইসিস (sleep paralysis). ঘুম ও জাগরনের মধ্যবর্তি সময়ে এটা হয় | তখন শরীর ঘুমে থাকে, তবে মস্তিষ্ক জেগে যায় আর এক ধরনের হ্যালুনিনেসন হয় | যার জন্য তুমি লিপস্টিক পড়া এক মহিলাকে দেখলে এটা তোমার কল্পনা ছিল |
কথাটা বলে উঠে দাড়ালাম, এই কড়া রোদের মধ্যে হাটতে লাগলাম ...