Story

কল্পনা

October 20, 2026

5 views

অটো গাড়ি তে করে চলে আসলাম ব্রিজের নিচে। কাচপুর ব্রিজ এটা। রুহি নামলো আমিও নামলাম।

আমি বললাম, আগেরবার তুমি ভাড়া দিয়েছিলে। এবার আমি দিব। কথাটা বলে  ভাড়া মিটিয়ে দিলাম। রুহি চুপচাপ কোন কথা বলছে না। অটোওয়ালা দেখি সন্ধেহের চোখে আমাকে দেখছে।

তারপর ছোট দোকানের সামনে আসলাম। আগের সে আমাকে টাইগার খাওয়াইসিলো। আজ আমি তাকে খাওয়াবো। রুহি কিছু বলছে না চুপচাপ।

রুহি কে নিয়ে একটা জায়গায় বসলাম। আগের বার রুহি আমাকে মেহেদী লাগায় দিসিলো। এবার আমি তার হাতে মেহদী লাগিয়ে দিচ্ছি। হঠাৎ এক অচেনা লোক এসে আমার কাঁধে হাত রাখলো।

লোকটা  বলল, ভাই অনেকক্ষণ যাবত লক্ষ্য করছি আপনি একা একা বক বক করে যাচ্ছেন । আপনার সামনে তো কেউ নেই। আপনি কি মানসিক বিকারগ্রস্থ।

আমি অবাক হয়ে বললাম, কেন?  আপনি রুহিকে দেখতে পারছেন না?

লোকটা বলল, কেউ থাকলে তো দেখব। কথাটা বলে চলে গেল।

( কিছু মানুষ সামনে না থাকলে, সারাক্ষণ আমার কল্পনায় আনাগোনা করবে। চাইলেও তাকে ভুলতে পারব না। )

ছোটগল্প: কল্পনা
লেখক: রুদ্র সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login