শান্তা আমাকে প্রশ্ন করলো, 'আচ্ছা! তোমার জীবনে কে বেশি ইমপর্টেন্ট? আমি নাকি তোমার বন্ধুরা?'
আমি মুচকি হেসে উত্তর দিলাম, আমার বন্ধুরা!
শান্তা একটু রেগে উত্তর দিল, কেন?
আমি বললাম, দেখো। শান্তা। তুৃমি যখন আমার লাইফে ছিলে না। তখন তারা ছিল। যখন আমি রোড এক্সিডেন্ট করি। তখন তারা সারারাত আমার পাশে হাসপাতালে বসে ছিল। আমার কাছে আমার বন্ধুরাই সব।
শান্তা বলল, আর তোমার বন্ধুদের কাছে?
আমি বললাম, দাড়াও! এখনই জিজ্ঞাসা করি।
আমি শামিমকে কল করলাম। ওপাশ থেকে শামীম বলল, হ্যালো! দোস্ত। একটু গার্লফ্রেন্ড কে নিয়ে ব্যস্ত আছি। পরে কল দে।
আমি বললাম, আমি বেশি? নাকি তোর গার্লফ্রেন্ড বেশি?
শামিম বলল, অবশ্যই! আমার গার্লফ্রেন্ড বেশি। কারন এই চেহারা নিয়ে গার্লফ্রেন্ড পাওয়া লাগবে না।
সেদিন আমি খুব কষ্ট পাই। তারপর থেকে শামিম কে আর কল করিনি। মাঝে মাঝে আমরা যাদেরকে বন্ধু ভাবি। তারা হয়তো আমাদের বন্ধু ভাবে না। হয়তো নিজের নিজেদের প্রয়োজনে প্রিয়জন হওয়ার অভিনয় করে।
#friend forever
@rudro_siyam