মসজিদের দেয়াল ধরে আয়ান বলল, আমি জাস্ট একদিন ওর সাথে কাটাতে চাই। ও মারা যাওয়ার আগে শুধু একটা দিন।
তখনই তার সামনে একটা বিজলি এসে চমকিয়ে চারোদিক আলোকিত করে দিল। যেন আকাশ থেকে তার ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
(তারপর সবকিছু অন্ধকার।)
সকালবেলা ঘুম ভাঙতেই আয়ান নিজেকে বিছানায় পেল। আয়ান অবাক হয়ে দেখলো অনু তার পাশে শুয়ে আছে। ভয় পেয়ে আয়ান লাফ মেরে উঠে।
আয়ান বলল, তুৃমি ত ৫দিন আগে মারা গেছিলে। আমার বিছানায় কিভাবে এলে?
অনু বিরক্ত হয়ে বলল, কি সব ফালটু কথা। তুমি কি গতরাতেও মদ্যপান করেছো? মদ খেয়ে খেয়ে তোমার মাথাটা গিয়েছে।
আয়ান ফোন বের করে ক্যলেন্ডার চেক করে অবাক। আজ ৫ নভেম্বর। মানে সে অতীতে এসে পড়ে। আজকের দিনেই রাতে গাড়ি এক্সিডেন্টে তার অনু মারা যায়৷ এবার আর একই জিনিস হতে দিবে না আয়ান।
আয়ান মনে মনে বলল, খোদা হয়তো আমাকে আরেকটা সুযোগ দিয়েছে তাকে বাচানোর জন্য।
অনু আজ নীল থ্রিপিছ পড়লো। এটা দেখে আয়ান অবাক হয়ে আছে। কারন এরপর কি হবে তা সে জানে। কারন এই দিনটা সে আগেও কাটিয়েছে।
অনু বলল, নীলশাড়ি পড়লে আমাকে নাকি পরীর মতো লাগে। বুঝছো? দেখ কেমন লাগছে?
আয়ান মনে মনে বলল, এই একই কথা সেদিনও বলেছিলে। তার মানে আবার সবকিছু রিপিট হচ্ছে। তবে এবার তোমাকে এক্সিডেন্ট হতে দিব না।
অনু বলল, চল আজ বাইরে রেস্টুরেন্টে খেয়ে আসি।
আয়ান মনে মনে বলল, আগেরবার তো রেস্টুরেন্টে খেতে গিয়েই তোমার রোড এক্সিডেন্ট হয়। তো এবার রেস্টুরেন্টে গেলে রোড এক্সিডেন্ট হবে না।
আয়ান বলল, আজ না প্লিজ। কালকে যাই।
অনু রেগে গেল। অনু বলল, কালকে কালকে বলো সবসময় তারপর তো আর নিয়ে যাও না। তোমার এটাই স্বভাব।
আবেগী হয়ে আয়ান অনুকে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি বুঝো না কেন বাইরে বিপদ। আর আমি তোমাকে হারাতে চাই না।
অনু আরো রেগে বলে, এসব হচ্ছে না নেওয়ার বাহানা।
অবশেষে আয়ান বাধ্য হয় অনুকে নিয়ে যেতে। আয়ান ঘড়ির দিকে তাকায়। দুপুর ৪টা বাজে। তাদের এক্সিডেন্ট হয়েছি দুপুর ৫টায়। দুজনে রিকশায় ছিল। তারপর পেছন থেকে ট্রাক এসে মেরে দেয়। তারপর অনু মারা যায়। আয়ান জীনন্ত দাশ হয়ে যায়।
অনু রাস্তায় বের হয়ে বলল,চলো রিকশায় ঘুড়ি?
আয়ান বলল, চলো টেক্সিতে যাই?
অনু বলল, না টেক্সিতে দম বন্ধ লাগে। আমি রিকশাতেই যাব।
৮/১০ টা বাঙালি জামাইয়ের মতো আয়ানও অনুর রাগের কাছে হার মানে। খুব ভয়ে ভয়ে একটা রিকশা থামায়।
রিকশা চলছে আয়ানের বুক ধ্বক ধ্বক করছে। কখন পেছন থেকে ট্রাক এসে মেরে দেয়। আয়ান হাতের ঘড়িতে তাকায় ৪:৫৯ বাজে। মানে আর এক মিনিট।
তখনই আয়ান পেছনে তাকিয়ে হলুদ ট্রাক দেখতে পায়। ড্রাইবারের মুখে পান পানের পিক ফেলল রাস্তায়। তখনই হঠাৎ ব্রেক ফেইল। দুর্ঘটনা....
তবে এবার আয়ান অনুকে জড়িয়ে ধরে ছিল নিজের বুকের সাথে যার কারনে আয়ান মারা যায়। তবে অনু বেচে থাকে।
(সমাপ্ত)
#কিছুক্ষন
#রুদ্র_সিয়াম