Poetry

কবি

October 23, 2026

10 views

কবিদের কখনও ধ্বংস করা যায় না,

তারা যুদ্ধের ধ্বংসের মাঝেও কবিতা লেখে।

পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে,

তারা নির্বিকার হয়ে ধ্বংসের কবিতা লিখে যাবে।

তাদের অন্তর তুমি ধ্বংস করবে ছলনায়,

সেখান থেকে চমৎকার কবিতা লিখবে কবি।

দেখবে ধ্বংস করতে গিয়ে তাদের তুমি

আরো শক্তিশালি করে ফেলেছো।

কবিদের তুমি জেলে আটকে রেখে

কি শাস্তি দিবে?

যেখানে দেখবে জেল এর দেয়ালেও তারা

চমৎকার বিদ্রোহী কবিতা লিখে ফেলসে।

তুমি আটকে উঠবে,

এতো সাংঘাতিক ছেলেমানুষী।

কবিদের তুমি দুঃখ দিবে,

সেই কবি দুঃখকে পুজি করে কবিতা লিখে ফেলবে।

কবি হওয়া মানেই যেন সবকিছুকে নিজের

লেখায় বন্দী করে ফেলার আশ্চর্য আবিষ্কারক হওয়া।

এদের কোনকিছু দিয়েই তুমি থামিয়ে রাখতে পারবে না,

হাত কেটে দিলে এরা দেখবে পা দিয়ে লিখবে,

কন্ঠ কেড়ে দিলে কবি তখন ইশারায় কবিতা বলবে।

তবে কবিদের সবচেয়ে দুর্বল স্থান তার মস্তিষ্ক,

এখানে তীব্র আঘাত পেলে সে নিশ্চুপ হয়ে যাবে।

তার মাথায় আর কবিতা আসবে না।

কত কবিতা তীব্র আঘাতে পাথর হয়ে গেল।

#কবি

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 16 hours ago First reader

    দারুণ লিখেছেনতো!!! তাইতো কবিদের আটকানোর কোনো উপায় নাই। যত বাঁধা আসবে তত তারা শানিত হবে।

    • Rudro Siyam 14 hours ago

      তবে শেষের লাইনগুলো অতিআবেগে কবির মস্তিষ্ক ধ্বংস হয়। এটা আসলে কাজী নজরল ইসলামকে উদ্দেশ্য করে লেখা। ধন্যবাদ পুরো অনুভব করার জন্য।