Poetry

কষ্টের সমুদ্র

October 24, 2026

8 views

ভেতরে ভেতরে চূর্ণবিচূর্ণ আমি,

যেটুকু আছে শুধু বাইরের খোলস।

সমাজ, পরিবার, প্রিয়মুখ ছেড়ে গেলেও

রাগের মাঝে কষ্ট, হতাশা আমারে ছাড়ে না।

ভেতরে ভেতরে জমছে হাজারো কষ্টের হাইড্রোজেন,

কোনসময় বিস্ফোরণ হয় নিজেও জানি না।

সাইকলোজির ভাষায় অতি কষ্টে

মানুষ একসময় মনস্টার হয়ে যায়।

হয়তো সেই দিকেই পা বাড়াচ্ছি।

অযথা রেগে যাচ্ছি আজকাল।

ইমোশনের জোক আমায় কুড়ে খায়।

নিজের ভেতরের অজস্য

কষ্ট যদি দেখাতে পারতাম।

সেগুলো দেখানো দুর্বলতা বুঝি,

তাই তো হাসি মুখোশের আড়ালে লুকিয়ে রাখি।

নিজ থেকে কেউ যদি আমার সেই দু্র্বলতা দেখে,

পরবর্তীতে তার সাহসও হবে না

আমাকে একটা কথা শোনানোর।

যে হয়ে যাবে নিশ্চুপ।

তবুও দিনশেষে তলোয়ার হাতে,

আমাকে মাঠে নামতে হয়।

নিত্যদিনের কাজ শেষে হাসি মুখে

বাড়ি ফিরতে হয়।

#কষ্টের_সমুদ্র

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

MD Zidan was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • MD Zidan 8 hours ago First reader

    ভেতরে ভেতরে চূর্ণবিচূর্ণ আমি, যেটুকু আছে শুধু বাইরের খোলস।খুব সুন্দর লাইন