এ পাপের শহর ভালো লাগে না,
বিষিয়ে গেছে জীবন —
কখন আসবে প্রিয় মরণ?
এ নগরীর পাহাড়গুলো আঁধারভরা, ভীষণ কালো,
কেমন যেন অন্ধকার আর বিষণ্ণতা ছড়িয়ে দেয়।
রাতের আকাশ তারকা আর জোছনামুক্ত —
কুৎসিত স্বভাব,
লুসিফার-সদৃশ এক ভাব নিয়ে থাকে।
কোথায় যেন হারিয়ে গেছে মুক্তমনা বাতাস,
কেমন জানি খোদাভীরুতা মিলিয়ে গেছে।
সবাই নীল জগতে মাতে,
মহাগৌরবে বুক ফুলিয়ে
বন্ধুর সাথে অনায়াসে কু-কথা কয় —
যেন সেটাই স্বর্গসুখ বিবেচিত হয়।
এ যে মোর ভালো লাগে না, প্রিয়।
আধুনিকতার নামে বিশ্রী স্বাধীনতা,
স্বাধীনতার নামে দেহ প্রদর্শন —
এ কি আর কিছু, পতিতাবৃত্তির ছায়া ছাড়া?
তুমিই বলো প্রিয়,
মেয়ে-ছেলে মিলন করে —
একে তারা বিয়ের আগে ভালোবাসা বলে!
কিছু বলতে গেলে আসে মহা হুংকার —
পোশাক আর বন্ধুত্বের তথাকথিত স্বাধীনতার।
স্বাধীনতা, স্বাধীনতা বলে
স্বাধীনতাই হয়ে গেছে নিছক রসিকতা।
স্বাধীনতা আজ আর স্বাধীনতা নয় —
এ অভিশপ্ত ডেভিলের হাতিয়ার বলেই আমার মনে হয়।
তাই তো শুধরে দিতে গেলে
শব্দটির ব্যবহার হয় নানা আঙ্গিকে
সত্য আর সততার বিরুদ্ধে।
সত্যি বলছি প্রিয় —
ভালো লাগে না এই নিকৃষ্ট, বিকৃত শহর।
Comments
Be this story’s first reader
+30 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.