আমি আজ কেবলই আগন্তুক
অচেনা শহরের একজন ।
তুমি আসবে বলে সঙ্গী আমার
অপেক্ষার প্রহর ।
তুমি বলেছিলে আসবে
রজনীগন্ধার সুবাস বিলিয়ে
কোনো এক অজ্ঞাত প্রহরে ।
আমার অপেক্ষায় থাকবে
উচু বটবৃক্ষের ধারে ।
তুমি আসবে বলে সঙ্গী আমার
অপেক্ষার প্রহর ।
অবশেষে তুমি এলে
অপেক্ষার শেষ প্রহরে !
শ্রাবণ ধারা নিয়ে শ্রাবণ মাসের দ্বিপ্রহরে ।
অতঃপর
বিদায় নিয়ে চলে গেলে ।
তুমি বলেছিলে আসবে
বোধহয় তাই এসেছিলে।