এ পৃথিবী এক মস্ত বড় মনভাঙার কারিগর,
সাগরমাঝে উঠলো জেগে মরুর বালুচর।
আকাশটারে বলি যবে দিতে মন ভালো করে,
কেন জানি মুখ কালো করে কান্না হয়ে ঝরে।
বুঝলাম তবে ভীষণ করে — তার মন ভালো নেই আজ,
পাহাড়চূড়ে গেলাম সেজে বাজপাখিরই সাজ।
বললাম তারে সবটা খোলে, মৃদু হেসে বলল সে —
“আজ যে ভীষণ কাজ।”
একলা মনে পাহাড়কোণে প্রশ্ন করি ছায়াটারে,
হাওয়ার সনে কয় ব কথা — বুঝবে কি সে বিশ্বব্যথা?
হঠাৎ দেখি জলের মাঝে মাছখানা ভাই, ডাঙায় ভাসে;
তাই না দেখে রাখাল ছেলে, জেলের ভেসে মুচকি হাসে।
বললাম তারে ডাকটি দিয়ে, দুঃখ আবার সবটা খোলে,
বলল — “ধরা বড্ড বাজে, তবে রাত্রি শেষে হবে অবাক,
দেখবে তুমি নতুন প্রভাত।”
বললাম — “তবে চুপটি করে তার শেষে যে আবার অন্ধ আঘাত?”
বলল এবার নীরব চোখে — “এই কূলে এই এক দুঃখ সবার।”
এই কূলে এক দুঃখ সবার
November 27, 2026
Original Author শাহরিয়ার ইফতি
Comments
Be this story’s first reader
+25 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.