মৃত্যুর খবর কেউ রাখে না,
তবু মৃত্যু আসে —
হঠাৎ এসে “আলবিদা” বলে অনায়াসে,
যম হাসি হাসে।
মরণবিদায়, শেষনিদ্রা ছাড়াও
নানাভাবে নানা আঙ্গিকে
প্রতিদিন “বিদায়” শব্দটির আগমন হয় —
বারবার আমরা তার সম্মুখীন হই।
আসা–যাওয়ার পথে কত পথিক বিদায় জানিয়েছে,
সুসময় থেকে দুঃসময় —
কত অগণিত বিদায় দেখেছি।
স্বার্থ বিদায় নেয়, সময় পালায়,
অতীত রেখে যায় ব্যথা — স্মৃতির ব্যথা।
অন্তঃপুর থেকে কান্না আসে,
খুব চুপিচুপি আসে।
আর তাই বিদায় শব্দটির ব্যবহার
দিনে দিনে কঠিন থেকে কঠিনতর হয়।
রাত জেগে থাকে,
বিদায়ের যন্ত্রণা জাগিয়ে তোলে —
তীব্র থেকে তীব্রতর।
অনাহারে কত সীমাহীন প্রহর কাটে,
বিষণ্ণ ধোঁয়া ছড়িয়ে পড়ে পথের চারদিকে।
মনে হয় — সবই আছে, কিছুই নেই।
সবই রয়ে যাবে, তবু বিদা এই নিরর্থক।
কিছু বিদায় আনে জীবনের পতন,
আবার কিছু আনে অগ্রগতির জীবন।
যাই হোক — কামনা করি,
প্রতিটি বিদায় হোক
সকলের তরে সুখ ও সফলতার।
বিদায়ের অভিধান
November 17, 2026
Original Author শাহরিয়ার ইফতি
Comments
Be this story’s first reader
+25 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.