আমি জৈষ্ঠ্যের দুপুরের পিপাসিত কাক
দোয়েল কোকিল শ্যামা আর ডাহুক পাখির ডাক ।
আমি ঋতুরাজ বসন্তের রক্তিম কৃষ্ণচূড়া
হাসনাহেনা আর রজনীগন্ধার নিরবে ঝরে পরা ।
আমি বাংলার শোকাহত মায়ের চোখের জল
আমি বাংলা মায়ের শেষ সম্বল ।
আমি বাংলা মায়ের কাছে দায়বদ্ধ
আমি ১৯৭১-র মুক্তিযুদ্ধ ।
আমি ফিলিস্তিনি শিশুর আর্তনাদ
আমি ধর্ষিত নারীর কলঙ্কিত রাত ।
আমি পথশিশুর তাকিয়ে থাকা অবাক সূর্যাস্ত
আর তার কল্পিত সর্যোদয়ের নতুন ভোর ।
আমি নিউইয়র্ক শহরের বিক্ষুব্ধ জনতা ।
ইতালির রাজপথে ঘটে যাওয়া শান্তির তরে মিছিল।
আমি বাংলার মুক্ত আকাশে উড়ে যাওয়া গাঙচিল
আর সভ্যতাময়ী ইতিহাসের প্রতিটি পাতা