পৃথিবীর সব থেকে অকৃতজ্ঞ প্রাণীটি মানুষ
তাই প্রায়শই মানুষ হওয়ার দুঃখ হয়।
সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও নিকৃষ্টতার পরিচয় বহন করা কতটা আনন্দের আমার জানা নেই,
সত্যি জানা নাই।
তবু তেজী ১৮ ভীষণভাবে কেঁপে কেঁপে ওঠে-
কেউ যখন ন্যায্য কথা কয়,
কারো অনাহারে কেঁদে ওঠে মন।
চির বিদ্রোহী সত্তাই ফেটে পড়তে ইচ্ছে করে,
ইচ্ছে করে একটি শান্ত শীতল মানবিক বিশ্ব গড়ে তুলতে
যা সত্যি কোনো মহামানবের কাজ।
আমি দেখেছি কিছু মানুষদের যারা এমন মানবিক বিশ্ব গঠনের সক্ষমতা সঞ্চার করে
অথচ তারাও আশ্চর্য রকমভাবে ব্যর্থ!
তবে সবকিছুর বিনিময়ে প্রাপ্ত প্রতিটি নির্জনতা কে দেখে!
মানুষ হওয়ার দুঃখ
November 8, 2026
Original Author শাহরিয়ার ইফতি
Comments
Be this story’s first reader
+35 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
Chameli Akter
3 days ago
আপনার লেখনী প্রতিভার প্রেমে পড়ে গেলাম।