Poetry

মনুষ্যত্বের বৃক্ষ

November 7, 2026

Original Author শাহরিয়ার ইফতি

24 views

থরে থরে আর কত কৃষ্ণচূড়া অসময়ে ঝরে যাবে
মানুষের হাতে মানুষ আর কতকাল মার খাবে!
অসময়ের কৃষ্ণচূড়ায় আজ রাজপথ রঞ্জিত
এ পথে হাঁটা হয়েছে দায়-
রক্ত লেখা কী আর কখনো শুকিয়ে যায়!
বায়ান্ন থেকে ঊনসত্তর ঊনসত্তর থেকে একাত্তর
পুরোনো মঞ্চে পুরোনো সুর
মিছিলের উঠানে আবার পুরোনো মোর।
মিছিলের উঠানে ফুটেছে কাটা-
রক্ত মেখেছে।
রক্তিম জোয়ার ভাটা-
আজ আবার জেগেছে।
গগন ফাটানো চিৎকার অসীমে মিশেছে।
বিদীর্ণ করে ছিনিয়ে আনতে চায়...
ছিনিয়ে আনতে চায় যেন মৃত মানুষ থেকে
একটি মনুষ্যত্বের বৃক্ষ ।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login