Poetry

ফিরে আসা

November 9, 2026

Original Author শাহরিয়ার ইফতি

17 views

আমি বাংলা মায়ের সন্তান —
আবার আসব ফিরে বাংলা মায়ের কোলে।
হয়তো ধানের শীষে দুলে দুলে,
হয়তো বসন্তের ফুল–ফল–পাতা হয়ে।
আমি আসব শ্রাবণধারা হয়ে
বাংলা মায়ের বুকে।
সব বিষাদ ভুলে
হয়তো হাসব শরতের কাশ হয়ে,
হয়তো সাগরে ভাসব সূর্যোদয় হয়ে।
আমি বাংলা মায়ের সন্তান —
আবার ফিরব কৃষকের হাসি কিংবা কান্না হয়ে।
হয়তো ছন্নছাড়া পথশিশু হয়ে
ঘুরব দুয়ারে দুয়ারে,
হয়তো আসব অচেনা পথিক হয়ে
কুয়াশার চাদরে মোড়ে।
বাংলার মানুষ অবাক চোখে দেখবে
আমার ফিরে আসা —
দেখবে আমাকে ষড়ঋতুর রূপে,
আদর করবে প্রকৃতিকে ভালোবেসে।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 day ago First reader

    মৃত্যুর পরেও মাতৃভূমির বুকে ফিরে আসার এক অনন্য কল্পনা। প্রকৃতির ষড়ঋতুতে মিশে যাওয়ার আকাঙ্ক্ষায় কবিতাটি হয়ে উঠেছে শিকড়ের প্রতি শাশ্বত ভালোবাসার প্রতিচ্ছবি।