Poetry

আমি ভালো আছি

November 11, 2026

Original Author শাহরিয়ার ইফতি

25 views

এ সফর শুধুই আমার।
এ যাত্রাপথে যে বটবৃক্ষ
তার ছায়াতলে রাখার শপথ করেছিল,
সে তার ওয়াদা ভঙ্গ করে
মাঝপথেই চিরতন্দ্রায় শায়িত হলো।
তার অকাল প্রস্থানে
আমার দুঃখ নেই —
নেই কোনো অভিযোগ।
শুধু রয়ে গেল একখানা অপূর্ণ অনুরোধ —
একবার অমর বিজয়োল্লাসে তাকে জড়িয়ে ধরা,
একবার বলা সব না–বলা কথা।
পাশে থাকার বাহানায়
যদি সাড়ে তিন হাত দূরত্ব
পাড়ি দেওয়া যেত,
তবে হয়তো সে অসময়ের বর্ষণ মুছে দিত।
তার চিরচেনা মুখখানি
যখন ভেসে ওঠে,
মনের অমর খায়েশ আবার জেগে ওঠে —
যদি কভু একবার জানা যেত, তুমি কেমন আছ?
যদি কভু বলা যেত
এই ক্ষুদ্র পিণ্ড–আক্ষেপ —
“আমি ভালো আছি।”

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 days ago First reader

    যদি কভু বলা যেত এই ক্ষুদ্র পিণ্ড–আক্ষেপ — “আমি ভালো আছি।” চিরন্তন আক্ষেপটা থেকেই যায়। তবু আমরা যদি-এর শর্তে অপেক্ষা করি।