যদি কখনোবা ফিরে আসো,
শ্রাবণধারা হয়ে মিশে থাকার ক্ষুদ্র স্বপ্ন নিয়ে
খুঁজতে আমায়—
তবে জেনে রেখো, পাবে না আর কভু আমায়।
এ পথ-স্রোতেরই ভিড়ে
আজ পা বাড়ালাম,
নিজেকে গুছিয়ে পা বাড়ালাম
অনন্তকালের উদ্দেশ্যে।
যদি কখনোবা ফিরে আসো,
পাবে না আর আমারে।
তবে জেনে রেখো —
মোর সত্য, এ তুচ্ছ পথিক ছিল বসন্তপ্রিয়।
দেখা হলো না দুর্ভাগা পথিকের স্বপ্নের বসন্ত।
কালের ব্যবধানে,
বিধির বিধানসভার ডাকচিঠির তরে
অমর সত্য গ্রাহ্য করে
প্রস্তুত আজ যেতে চিরনির্বাসনে।
আক্ষেপ যত মোর —
শত কৃষ্ণচূড়ার ঋতু তোমায় নিয়ে।
সেদিন শুধু অঙ্গ-প্রস্থান করেছি,
লুপ্ত করিনি তোরে —
রেখেছি সদা হৃদ-মাজারে।
বিগত কত সফরে
মম খুঁজেছি তোরে —
ব্যর্থ…
পৃথিবী তোর কাছে সব অজ্ঞাত রেখে
মোর যাত্রা এক নতুন দ্বারে।
যদি কখনোবা ফিরে আসো
November 25, 2026
Original Author শাহরিয়ার ইফতি
Comments
Be this story’s first reader
+20 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.