Poetry

অবসান

October 22, 2026

Original Author শাহরিয়ার ইফতি

13 views

চাঁদেরও কলঙ্ক আছে, আছে ষড়ন্ধকার,
সৌরস্পট আছে — জ্বলন্ত উত্তাপযন্ত্রের মাজার।
তবে কোন ক্লেশ, চিত্তদাহ — খেপা চরণচারী অন্তর তোমার?
সহস্র বছরের জমানো প্রযত্নে আছে
সহস্র কোটি ব্যর্থতা, তবু অন্তিম রেখা হয় সফলতা।
আছে কলঙ্কেরও এক শোকনিশান,
দিবা-আলোর শেষ আছে — হয় রাত্রিরও অবসান।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login