মানবতা যখন মুখ থুবড়ে পড়ে আছে,
নিকৃষ্টতার চরম পর্যায়ে;
সেখানে উপহাস ব্যতীত ভালো কাজের
জন্য ভালো কিছু আশা করা বোকামি?
এ ধরার সবকিছুই নিয়মমাফিক বদলে,
বর্ষাকালে বৃষ্টি আর শীতকালে ঠাণ্ডা।
দিনে রোদ আবার রাতে জোছনা।
নদী কখনো উত্তাল জলতরঙ্গে কম্পিত
আবার জল ছাড়া বিরান মরুভূমি।