তুমি কত সহজে বইলা দিলা
আমাদের মাঝে সব শেষ।
আমিও নৌকা ঘুরিয়ে চলে আসলাম ঘাটে,
তবে মন পড়ে আছে এখনও তোমার শহরে।
কিছুটা রাগ, অভিমান নিজের ওপর ভুল মানুষকে
জীবনে গ্রহন করেছিলাম।
কিছুদিন হয়তো শূন্যতায় ভেসে যাবে মন,
সূর্য্যের সন্ধানে ভোর হবে।
তবুও যারা চলে যায়,
তারা আমাদের শিখিয়ে যায়।
চিরকাল কেউ পাশে থাকে না,
এগুলো শুধু ঠোঁটের মিথ্যা কথা।
বাস্তবে শালিকেরা পালিয়ে বেড়ায়।
নদীর পাড়ে আমার নৌকাটি বাঁধা,
এইতো সমুদ্রের উঠাল পাতাল ঢেউয়ে
আমার চুলটাও আর নড়ছে না বাতাসে।
শুধু হাহাকার শান্ত নীরব পরিবেশ।
ফোন খুললেও এখন আর নোটিফিকেশন আসে না।
নীরবে যে আসে নীরবে চলে যায়,
মাঝপথে কিছু স্মৃতি দিয়ে যায়।
এগুলোই আমাদের আরো শক্তিশালী বানায়,
বিকেলের মেঘেরা ভেসে বেড়ায়।
আমরা আরো পরিণত হই।
#নৌকা
#রুদ্র_সিয়াম