স্নেহা তার বরকে চুমু খাবে। তাই নিজের ঠোঁট এগিয়ে দিল। আরিয়ানও চুমু খাওয়ার জন্য যেই না ঠোঁট এগালো। এখনই চুমু খাওয়া হবে। তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ।
কিন্তু! একি! এমন সময় আরিয়ানের কল বেজে উঠলো৷ আরিয়ান ফোনে কথা বলতে বলতে সিগারেট ধরালো। তারপর অন্যমনস্ক হয়ে সিগারেট টানসে আর ফোনে কথা বলছে।
স্নেহা অবাক দৃষ্টিতে চেয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ান ফোনে বলছে, এক মিনিট অপেক্ষা কর। এখনই গেমে ঢুকতাসি।
আরিয়ান ফোন কেটে ফ্রিফায়ার গেমে ঢুকলো। স্নেহা এখনও অবাক। ফ্রিফায়ারের জন্য তাকে এভোইড করছে সে। এটা সে কোন ভাবেই মেনে নিতে পারছে না।
আরিয়ান বলছে, দোস্ত। গুলি মার গুলি মার।
স্নেহা মন খারাপ করে কাথা গায় দিয়ে ঘুমাই পড়লো। হঠাৎ ঘুম ভাঙলো আরিয়ানের চিৎকার শুনে।
আরিয়ানের ঘুমের মধ্যে বলল, দোস্ত। রিভাইভ দে। আমি মরে গেলাম।
স্নেহা হতাশ হয়ে মনে মন বলল,হায়রে আমার ফ্রি ফায়ার জামাই।
#গেমিং_জামাই
#রুদ্র সিয়াম