Story

নোংরা মন

October 21, 2026

12 views

নাদিয়া আসাদকে লিপকিস দিল৷ তাও আমার সামনে। লজ্জায় লাল হয়ে গেলাম৷ নাদিয়া আমার খালতো বোন। আসাদের সাথে নতুন বিয়ে হয়েছে।

আমি কলা_পাউরুটি হাতে নিয়ে নাদিয়াকে দেখতে আসছি। তবে ওদের শরম লজ্জা কম। নতুন বিয়ে বুঝলাম তাই বলে আমার সামনেই ঘষাঘষি। আমি নাদিয়ার বয়সে বড় ভাই। বুঝলাম না হয় নাদিয়া এই যুগের মেয়ে। আসাদের তো লজ্জা পাওয়া উচিত ছিল আমার সামনে।

আমি যে ওদের বাসায় গেলাম একগ্লাস পানিও দিল না। আমাকে একপ্রকার অবহেলা করলো। ২টা রুম। তবে আমরা ১টা রুমে বসলাম কারন নাদিয়া তার জামাইয়ের টাকা বাসায়। দুই ঘরে দুিটা ফ্যান চললে পরে বিল আসবে তাই।

আমাকে টিভিতে কার্টুন প্লে করে দিল। যেন আমি বাচ্চা পোলাপান। আমিও টম এন্ড জেরী দেখতে লাগলাম খাটের কোনায় বসে। এদিকে আমার পেছনে খাটের ওপর বসে দুজনে লিপকিস করছে।

মনে মনে বললাম,কেন ভাই? তোরা ওই ঘরে গিয়ে যা ইচ্ছা কর৷ আমার সামনেই কেন? খুব অসস্থি অনুভব করছি এই মডার্ন যুগে এসে৷ মডার্ন মানেই কি লজ্জা শরম কমে যাওয়া?

কার্টুন দেখায় মনোযোগ দিতে পারছি না ওদের চুমাচুমির শব্দে। আমি মেহমান আসাদের উচিত ছিল আমাকে সময় দেওয়া। তা না।

পেছনে না তাকিয়ে তাদের কথা শুনছি।

আসাদ বলল, এই নাও এবার তুমি চুসো।

ঢেউক গিললাম, এসব কি কথাবার্তা।

নাদিয়া কি যেন চুসতেসে৷ ও মাই গড৷ ওরা আমার সামনে? আমি যা ভাবছি পাঠক ও কি তাই ভাবছেন।

আসাদ বলল, তুমি খুব ভালো চুসতে পারো।

এবার শুনলাম নাদিয়া 'আ। ও মা গো বলে চিৎকার দিল'। তার চিৎকার শুনে নিজেই ভয় পেয়ে গেছি৷ এবার পিছনে তাকাতেই হয়৷

আমি চোখ বন্ধ করে পেছনে তাকালাম। তার বলতে লাগলাম, তোদের কোন ম্যনার নাই। বড় ভাই সামনে এসব করতাসোস।

নাদিয়া বলল, কি করতাসি। আর তুমি চোখ বন্ধ করে রাখসো কেন?

আমি বললাম, যাতে তোদের এসব আকাম না দেখতে হয়।

নাদিয়া বলল, বুঝসি আমি। চোখ খুলো।

আমি ভয়ে ভয়ে চোখ খুলে দেখি আমার নেগেটিভ ধারনা ভুল৷ নাদিয়া ললিপপ মুখে দিয়ে চুসতাসে৷ আর আসাদ তার হাত মালিশ করছে কারন খাটে আচমকা হাত বারি খেয়ে ব্যথা পেয়েছে নাদিয়া।

#Dirty_Mind (ছোটগল্প)

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login