মোস্তফা মারুফ ঢাকার এক বড় ব্যবসায়ী। উনি সবসময় প্লানিং করে কাজ করেন। আগামী ৫ বছর কিভাবে কম্পানি চালাবেন সে বিষয়ে ম্যানেজার রাকিবের সাথে আলোচনা করছিলেন।
মারুফ: আগামী ৫ বছরে আমাদের কম্পানির জন্য তোমার কি পরিকল্পনা?
রাজিব: স্যার। আমরা ক্লাইন্তদের সন্তুষ্ট করব। নতুন ইন্জিনিয়ার যোগ করব। যত প্রোজেক্ট বাড়বে। ততো মুনাফা লাভ হবে।
মারুফ: আগামী ৫ বছরে আমার ৩০ টা প্রজেক্ট কম্পিলিট করা চাই। তারপর আমার নিজের বাড়ি বানাবো। বেশি না ৩ কোটি খরচ করব।
রাজিব: কোন ব্যপার না। স্যার। সব হয়ে যাবে। আমাদের ইন্জিনিয়াররা খুব দক্ষ। দরকার হলে জাপান থেকে ইন্জিনিয়ার নিয়ে আসবো।
তাদের এসব কথা পাশে দাড়িয়ে আজরাইল শুনছিল আর হাসছিল। কারন সে মোস্তফা মারুফের জান কবজ করতে এসেছে। তার হাতে আছে ৫ মিনিট। এদিকে সে পুরো ৫ বছর বাচার পরিকল্পনা করে রেখেছে।
তার আগে আল্লাহ তার ভাগ্য লিখে রেখেছে৷ সে তার চেয়ে বেশি কিছু পাবে না৷ মারুফ বেকুব।
কিছুক্ষণ পর হঠাৎ মারুফ ঘামতে শুরু করলেন৷ উনার শ্বাসকষ্ট দেখা দিল।
রাকিব: স্যার৷ আপনার কি হয়েছে। আপনি ঘামছেন কেন?
মারুফ বুকে প্রচন্ড চাপ অনুভব করলেন আর কিছুক্ষণ পর হার্ট অ্যাটাক এ মারা গেলেন।
মানুষের জীবন কি অদ্ভুত। সে জানে না। সে আগামীকাল বাচবে কি না। কিন্তু দালান কোঠা উঠাও। এতোকিছু কি মারুফ নিজের সাথে নিয়ে যেতে পারলো?
আমরা এসেছিলাম খালি হাতে৷
চলেও যাবো খালি হাতে।
গল্প: #দুই দিনের দুনিয়া
লেখক: Rudro Siyam