তুমি কষ্ট পেয়েছো। তোমার ভাইয়েরা তোমার মনে আঘাত দিয়েছে।
তুমি কি ভুলে গেছো ইউসুফ নবীর কথা? তার ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল।
তুমি আমাকে বলো তোমার জীবনে এতো কষ্ট যে তুমি সহ্য করতে পারবে না। আত্মহত্যা করতে চাও।
তুমি কি ভুলে গেছো হযরত আইয়ুব (আ:) এর কথা? উনাকে আল্লাহ পরিক্ষা করার জন্য এক কঠিন রোগ দিয়েছিলেন। উনার পুরো শরীর পচতে শুরু করেছিল। তবুও উনি আল্লাহকে ভুলে নাই। আর তুমি সামান্য কষ্ট পেলে মরতে চাও।
তুমি আমাকে বলো তুমি একা, এতিম। তোমার পরিবার কেউ নেই।
তুমি কি ভুলে গেছো? যেখানে আমাদের নবী করিম (স.) ও একজন এতিম ছিলেন। কিন্তু আল্লাহ ওনার পাশে ছিলেন। উনাকে পরে আল্লাহ প্রচুর টাকা পয়সা দিয়েছিল৷ তিনি সেগুলো গরীব দুঃখিদের দান করেছিলেন।
একটা কথা মনে রাখবা, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন। তাকেই সবচেয়ে বেশি কষ্ট দেন। তিনি পরিক্ষা করে দেখেন যে তুমি কি তাকে ভুলে গেছো?
হাজার কষ্টের মাঝে তুমি ওজু করবে৷ তারপর জায়নামাজ বিছিয়ে উনার কাছে চাইবে মন খুলে। তারপর দেখবে তোমার মনের সকল কষ্ট দুর হয়ে যাবে।
একবার উনার কাছে মাথাটা নত করেই দেখো৷ বলো যে, আমি আপনাকে ও নবির ভালোবাসা ছাড়া কিছু চাই না।
(এখনও কি তোমার মনে কোন কষ্ট আছে, নাকি সব দুর হয়ে গেছে। এটাই বিশ্বাস। তোমার আমার একমাত্র সৃষ্টিকর্তার প্রতি৷ মানুষকে তুমি বিশ্বাস করে ঠকেছো। একবার উনাকে বিশ্বাস করে দেখেছো?)
# ইসলাম ধর্ম শান্তির ধর্ম
লেখা: রুদ্র সিয়াম