কাচের বাশি বাজাতে গিয়ে
আমার ঠোঁট কেটে যায়।
প্রেমের বাশি বাজাতে গিয়ে
আমার অন্তর পুড়ে যায়।
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে,
বাগানের অজানা ফুলের ভিড়ে
হাতদুটো তোমার ধরে বুকের মাঝে
কপালে চুম্বন করিব তোমার।
ইহাটাই দোষ কী বলো?
কাচের চুড়ি ভাঙলে কেন?
সিদূর মুছে ফেললে যে আজ।
কিসের এতো অভিমান?
লাজ লজ্জা খেয়ে তুমি
অন্যকারে ইহা না বলি।
নতুনেরে পেয়ে পুরান হলাম,
ছবির মাঝে তোমায় পেলাম।
সেই ছবি যে জ্বলছে আগুনে,
অন্তরে যে বিষের ফাগুনে।
নয়নে অশ্রু কেন আজ আমার?
মনটা বিষে ভরে উঠলো যে।
প্রেমিক হতে পারলাম না,
ব্যর্থ যে কুকড়ে খেল।
নতুন প্রেমিক তোমার আঙুল ছুয়ে দেখলো,
অন্তরে আমার বাশির কাচগুলোর টুকরো।
কি পেলাম ভালোবাসায়?
কবিতার মাঝে স্বপ্ন মেলাই।
সুখ দুঃখে পাশে রইবে,
সেটা ছিল মিথ্যে ওয়াদা।
বুঝি বুঝি আজ বড়ই একা।
#যৌথ_মিলন
#রুদ্র_সিয়াম