Poetry

এই রাত

October 25, 2026

9 views

এই বিশাল পৃথিবীতে বহুমানুষের ভিড়ে,

নিজেরে যে কতটা একা লাগে।

আমি তোমারে বোঝাইতে পারমু না।

রাতের আঁধারে যে কতটা নিঃসঙ্গ লাগে,

তোমারে বোঝাইতে পারমু না।

তুমি বলছিলা তুমি চইলা গেলে,

তোমার মতো ২য় কাউকে পামু না।

ঠিকই বলছিলা।

রাতের আঁধার পাইসি জোসনা পাইসি,

একসমুদ্র দুঃখ পাইসি।

তবুও তোমারে তো পাই নাই।

জোসনায় আলোয় ভাবিয়া উঠি,

তোমারে পাইয়া গেলেই বুঝি এই রাতটা

আমার একা কাটাইতে হইতো না।

অন্তত তোমার হাসি মুখটা তো দেখতে পাইতাম।

এটাই বা কম কিসের?

এহন খালি দীর্ঘশ্বাস আর হতাশা ছাড়া

কি ই বা করি বলো তোমারে ছাড়া?

কেমন হইয়া যাইতেসি অন্যমনষ্ক,

কোনকিছুই যেন আমারে আর টানে না।

গল্পের মাঝেও তোমারে খুঁজা পাই,

রাতের চাঁদ ও যেন তোমার মতো হাসে।

সব জায়গায় তোমারে পাইলেও,

চোখ মেললে সব ধোঁয়াশা।

#এই_রাত

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login