নিখিল পরশে চন্দ্রমা উদ্যনে,
আহারে আহারে বয়ে চলে নদীর স্রোত।
তাহার হাতের চুড়ির ঝলক,
চমকে উঠে বাজিল অন্তরে।
নিখিল পরশে রজনী গন্ধ্যে,
পুলসিরাত মন কেমন করে।
আহারে আহারে আবেগে নিবালয়,
কন্ঠে কি ভীষণ কাটা জমে আছে।
রৌদ্দুর মেঘের আলোয় কাকের স্নান,
দূরে বকগুলো জল পান করে।
নিশিতো আঁচলের মায়ায় ঠোঁট মুছে দেয়,
চোখের জল কেউ মুছেনি।
দীর্ঘ রজনী থমকে গেছে,
চাদটি যে রাগটি থামায় নি।
মিলনমেলায় মোমবাতিগুলো জ্বলছে,
আলোকিত আলোকিত সন্ধ্যা নামে মোর অন্তরে।
নিশিতো প্লাবনে জোসনার খেলা,
পুতুলনাচ দেখি চলো মধ্যরাতের বেলা।
কামনিফুল ফুটে উঠেছে,
জোসনারা লুকিয়ে পড়েছে।
গাছের ভিড়ের মাঝে কে যেন দাড়িয়ে আছে,
অন্ধকারে লুকিয়ে আছে।
মনের গহীনে আলো নিভে আসে।
অন্ধকারে কে যেন হাত বাড়িয়ে ডাকে।
রাত্রির মাঝে ভয়ে চুপসে থাকে,
কুকড়ে উড়ে অন্তরের জ্বালায়।
দুঃখে মরে আবেগি সে যে।
যেন মরেও বেচে আছে সুখের লোভে।
অন্তরে অন্তরে জীবন্ত লাশে সে।
#নিখিল_পরশ
#রুদ্র_সিয়াম