গন্তব্যহীন জীবনের ডিঙগি নৌকা,
বয়ে চলেছে সূর্য্যদ্বয়ের সন্ধানে।
কানের কাছে শুনি নৌকায় শান্ত জল আছড়ে পড়ে,
অন্তরে ঢেউয়ের মাঝেও হতাশা আছড়ে পড়ে।
আমি নৌকায় ঘুরিয়া বেড়াই,
গন্তব্যহীন জীবনের নৌকা আমায় কই নিয়া যায়?
আমার নৌকা বয়ে চলেছে,
তার আপন গতিতে।
নৌকার মাঝি যে নাই,
নৌকা যে নিজের মতো স্রোতের পানি তারে চালায়।
নৌকায় আমার জীবন,
সূর্য্য ডুবিলে হবে গো মরন।
নৌকার গন্তব্য একটাই যে মরন।
তবুও গন্তব্যে যাওয়ার ভীষণ জলদি মোদের।
আহা দিনশেষে সবার গন্তব্য বুঝি একটাই।
নৌকা ডুবি জল ভরে যায়,
নৌকাটি তবুও না ডোবে নদীর জলে।
কি আকর্ষণীয় বল প্রযোগ করে।
নৌকাটি জল হতে আবার উঠে দাড়ায়।
আষাঢ় মাস গিয়ে ভাদ্র আসে,
তবুও তো আমার গন্তব্য না আসে।
জীবনের নৌকায় আমরা কোথায় চলেছি?
আদো কি আমরা ভেবে দেখেছি?
কেন ই বা নৌকা করে যাচ্ছি বা কোথায়?
নদীর শান্ত নীরব জলে চেয়ে রই,
স্রোতের মাঝে নিজের প্রতিচ্ছবি লই।
আমার গন্তব্যে পৌছানোর এতো যে তাড়া নই।
লইবে তুমি মোর গন্তব্যে সেটা কি আছে বুঝি?
গন্তব্য ফুরালো এখন শুধু আফসোস এর ঝুড়ি।
#জীবনের_নৌকা
#রুদ্র_সিয়াম