তোমার ভালোবাসা আমাকে নতুন করে বাচতে শিখেছিল। বুঝতে শিখেয়েছিল জীবনের নতুন মানে।
তোমার ভালোবাসা পেয়ে পৃথিবী আমার কাছে স্বর্গ হয়েছিল, কতবার বৃষ্টিতে ভিজেছি। কিন্তু তেমন মজা পাইনি যা তোমাকে ভালোবেসে বৃষ্টিতে ভিজে পেতাম।
তুমি দেবী, তোমার সাথে কারো তুলনা হয় না।তোমার জন্ম এই পৃথিবীতে নয়, অন্যকোন গ্রহে। কারন পৃথিবীর মানুষ। তোমার মতো এতো সরল ও ভালো মনের না।
তুমি ই সেই নারী। যাকে কল্পনা করে এক প্রশান্তি আসতো মনে। তুমি ই সেই নারী। যাকে ভালোবেসে। আমার জীবন হয়েছিল ধন্য।
যতোই প্রশংসা করি তোমার তবুও আমার প্রশংসা যেন খুব কম ই মনে হয় আমার।
কেন ভালোবাসি, তার কারন আমি জানি না। তুমি তেমন আহামরি কোন মেয়ে নও। তুমি সাধারন একটি মেয়ে। যার বাহ্যিক দিক দিয়ে দেখলে। তোমার চুল এতো বড় নয়, তোমার চেহারায় এখনই বয়সের ছাপ, মুখে ব্রন। হাইটে তুমি অনেক খাটো।
তাহলে এখন বলবে তোমাকে ভালোবাসার কারন কি? আমি বলবো তোমার সেই ঝিলমিলে হাসি। তোমার এটিটিউড কথাবার্তা, তোমার সরলতা। তোমার কেয়ারিং। এসবই যেকোন ছেলেকে দুর্বল করতে যথেষ্ট ।
ভালো থেকো! মায়াবতী। হয়তো আমার গল্পে না, তুমি অন্যকারো হও। কবিরা কখনও ভালো সংসারী হয় না 💔
# আমার মায়াবতী (রুদ্র সিয়াম)