Article

প্রেমে পাগল

October 21, 2026

11 views

একটি ছেলেকে জীবন্ত লাশ হতে দেখেছি। ছেলেটি পরিবারের বিপক্ষে গিয়ে অনেক কষ্টে মেয়েটিকে বিয়ে করেছিল৷ অবশ্য প্রেমের বিয়ে ছিল।

যেই মানুষটাকে নিয়ে তার এতো স্বপ্ন সে অবশেষে তার হলো। কিন্তু বিয়ের ২ বছর পর দেখা গেল মেয়েটার ব্রেইন টিউমার। তারপর মেয়েটা মারা গেল।

পুরো সিনেমার গল্পের মতো লাগছে, তাই না? তবে এটা বাস্তব ঘটনা। আমার দুলাভাইয়ের আপন ছোটভাই। আমরা যখন আপুর বাসায় গেলাম। তখন খাবারের টেবিলে তাকে দেখলাম। তার প্রিয়তমা মারা গেছে। কেমন যেন হাসি খুশি মানুষটা নিজের চুল- দাড়ি কাটেনি। অন্য মনষ্ক হয়ে ভাত খাচ্ছিল। আর হয়তো তার প্রিয়তামার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছিল। একসাথে রিকশায় ঘুরেছে, পার্কে গিয়েছে। রাতে জড়িয়ে ধরে ঘুমেয়েছে। আহা! স্মৃতি মানুষকে কষ্ট দেয়।

আমি লেখক হয়ে তার কষ্টটা অনুভব করার চেষ্টা করলাম। নিজেকে তার জায়গায় বসালাম। দেখলাম দম বন্ধ হয়ে আসছে।

আজকাল আমরা প্রেমে ব্যর্থ হলেই পাগল হয়ে যাই৷ এদিকে আমাদের থেকেও খারাপ অবস্থায় আছে কিছুলোক।

ধন্যবাদ। পুরোটা পড়ার জন্য।

@Rudro Siyam (সত্যঘটনা)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login