আব্বু বললেন, এসব পাগল ছাগল নিয়া সংসার করা যায়।
আমি লুঙি পড়তে পড়তে বললাম, কেন আব্বা কি হইসে।
আব্বা বললেন, তোর বউ যে পাগল। এটা আগে কবি না।
আমি বললাম, কেন আমার বউ আবার কি করলো?
এমন সময় পাশের ঘর থেকে বউ বের হয়ে এলো। মাথা ভর্তি কোকড়ানো এলোমেলো চুল দুপাশে ছড়িয়ে আছে। তার মাঝে তার চাদের মতো চেহারা ভেসে আছে।
বউ দূর থেকে ঈশারায় ডাকলো আমাকে।
আমি বললাম, আব্বা। আমার বউ আমাকে ডাকে। আমি কি যামু?
আব্বা বিরক্ত হয়ে বললেন, যা দেখ তোর কি কয়।
আমি আমার বউয়ের সামনে আসতেই সে আমার গাল তার দুহাত দিয়ে ধরে ঠোঁটে চুমু দিয়ে দিল। একদম আঠার মতো তার ঠোঁট চেপে ধরলো আমার ঠোঁটে ।
এটা আবার আব্বু দেখে ফেলল। আর বলতে বললেন, আজকালকার পোলাপান দের কোন শরম লজ্জা নাই। যেখানে সেখানে চুম্মাচাতি করে।
নাম: পাগলি বউ....
লেখক: রুদ্র সিয়াম।