আমি ইসলামিক স্কলার্স হয়েও
কারও সাথে দেখা হলে সালাম দিতে রাজি নই,
কুশল বিনিময়, ভালো-মন্দ খবর নিতে আগ্রহী নই।
আমি নিজেই সুন্নতের বরখেলাপ করি,
এটা কি বে'দাত নয়?
অথচ
আমি ইসলামের আদেশ, নিষেধ নিয়ে
কত মাসায়ালা বয়ান করি।
কত ফতুয়া জাহির করি।
আমি যেমনটা করছি,
আমার অনুসারীরাও তা করছে, করবে-
দিনশেষে কি এতটুকু উপলব্ধি করার জ্ঞান রাখি?
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
মানুষ যদি নিজেকে দেখতে পেতো তবে কখোনো-ই অপরকে নিয়ে সমালোচনা করতো না। অন্যের দোষ দেখাতেই অভ্যস্ত মানুষ।