Poetry

রাষ্ট্রনীতি

October 23, 2026

Redwan

43 views

আমার চারপাশে জলকামান, বুলেটের শিস আর তাজা রক্তের গন্ধ— 

এই ধ্বংসের নরকে দাঁড়িয়েও তোমার কাজললেপা চোখের মণিতে আমি আস্ত একটা স্বাধীন দেশ দেখেছি।

ওই তো দাঁড়িয়ে আছে ক্ষমতার উচ্ছিষ্টভোজী কুত্তার দল!

বন্দুক উঁচিয়ে ভয় দেখাতে চায় কাদের? 

এই মেরুদণ্ডহীন হারামখোরদের রক্তেই তো চাটুকারিতা মিশে আছে, 

ওরা কী বুঝবে এই রাজপথের স্পর্ধার মানে? 

বুটের লাথিতে পাঁজর ভাঙুক কিংবা ঝাজরা গুলিতে ছিড়ে যাক চামড়া— 

আজ কোনো শুয়োরের বাচ্চার সাধ্য নেই আমাদের মাথাটা নত করানোর!

তোমার কপালে ছড়িয়ে থাকা উস্কোখুস্কো চুল আর ধুলোবালি, 

আমি এক ঝটকায় আমার রক্তাক্ত আঙুল দিয়ে সরিয়ে দিই।

একহাতে শক্ত ধরা ইটপাটকেল, অন্যহাতে তোমার আঙুলের খাঁজে আমার আঙুল; 

এই নরপশুদের দল জানে না—

মৃত্যুর ঠিক মুখোমুখি দাঁড়িয়েও ঠিক কীভাবে একে অপরের বুক আগলে আস্ত একটা জারজ ব্যবস্থার মুখে থুতু ছিটিয়ে বেঁচে থাকতে হয়!

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 3 weeks ago First reader

    কীভাবে একে অপরের বুক আগলে আস্ত একটা জারজ ব্যবস্থার মুখে থুতু ছিটিয়ে বেঁচে থাকতে হয়! ভয়াবহ দ্রোহমাখা কবিতা।

    • Redwan 3 weeks ago

      ধন্যবাদ প্রিয়।