আমি রাজ্যের মহাপাপী — সকাল-সন্ধ্যা পাপে মগ্ন থাকি,
হরেক রকম কুকর্ম আছে দুনিয়াতে, তাতেই আমি মাতি নিত্যরাতি।
কাঠফাটা রোদ্দুর সাক্ষী,
সাক্ষী নিস্তব্ধ রাত্রি —
আমার হাতে গড়েছে কত শয়তানির ভিত্তি।
আমি এক অসাধু, নাই তো বিন্দুমাত্র প্রীতি,
নীতি-বিরুদ্ধতা তথা বিধিলঙ্ঘনই আমার একমাত্র নীতি।