Poetry

আক্ষেপ

October 25, 2026

Original Author শাহরিয়ার ইফতি

6 views

আমি যদি নির্বাক প্রাণী হতাম —

কুকুর, বিড়াল,কিংবা পাখি —

তবুও তোমার ভালোবাসা পেতাম।

শুধু একটি ভুলের কারণে তোমায় পেলাম না —

কেন মানুষ হলাম?

কিংবা হতাম যদি কৃতদাস,

আমি যদি বৃক্ষ হতাম,

হতাম যদি তোমার গায়ের জামা —

তবুও তোমাকে জড়িয়ে থাকতাম।

আমি দুর্ভাগা — কেবলই দুর্ভাগা।

আমি যদি তোমার পায়ের নূপুর হতাম,

হতাম যদি কানের দুল,

আমি যদি নাকফুল হতাম

কিংবা গলার হার —

সারাক্ষণ তোমার স্পর্শ পেতাম।

শুধু একটি ভুলের কারণে তোমায় পেলাম না —

আমি দুর্ভাগা, কেবলই দুর্ভাগা।

আমি যদি বৃষ্টি হতাম,

হতাম যদি গোলাপ কিংবা কৃষ্ণচূড়া,

হতাম যদি বেলি-রজনী, নানান রকম ফুল —

আমি তোমায় পেতাম।

শুধু একটি ভুলের কারণে তোমায় পেলাম না —

আমি কেবলই দুর্ভাগা।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 3 hours ago First reader

    নিখাদ ভালোবাসার কবিতা। আক্ষেপ শুধু ভুলের। ভুলের থেকেই বিচ্ছেদ এবং দূর্ভাগ্য। ভালো লিখেছেন ভাই।