Poetry

চাপাতার গল্প

October 24, 2026

76 views

চাপাতার গল্প
------------- মোহাম্মদ হাসানুর রহমান

সবুজ পাতার ফাঁকে ফাঁকে
শুভ্র ফুলের চাহনি
উর্ধ্বশাখে কিরণ পড়ে
মুক্তো হাসির ঝলকানি।

উঁচু নিচু পাহাড় বেয়ে
উঠতে পারি শিখরে
আকাশ ছোঁয়া গাছগুলো তো
দাঁড়িয়ে আছে ভূমিতে।

সেই বাগিচার মালি যারা
তুচ্ছ কুলি কামিন তারা,
জীর্ণ কুটির ঘিঞ্জি ঘরে
তাদের সারা জীবন কাটে।

সেথায় থাকে কৃষ্ণকলি,
শীর্ণ গাত্র অনাহারী।
আমরা থাকি অট্টালিকায়
ঠাণ্ডাঘরে আরাম করে।

কেউ ভাবি না কেমন করে
চা এলো ওই প্রাসাদ ঘরে
দামি কাপে উষ্ণ ধোঁয়া
চুমুক দিলেই সতেজতা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • সুন্দর, শুভকামনা রইলো 💗