Poetry

পৌনঃপুনিক

July 28, 2026

80 views

পৌনঃপুনিক

 -------------মোহাম্মদ হাসানুর রহমান

ঘূর্ণিপাকে ঘুরছে সবাই, ছোট-বড় ঘড়ির কাটায়

মহাবিশ্ব-গ্রহ-নক্ষত্র, নিয়ম মেনে চলছে সবাই,

কুঁড়ি-ফুল-ফল, চারা থেকে গাছ, পুরাতন যায় নতুন আসে

সময় বলে থামতে শিখিনি, সার্থক আমার বয়ে চলায়।

চার মিনিটে এক ডিগ্রি, আলোর কৌণিক গতি

কেউবা খাদ্য কেউবা খাদক, বেঁচে থাকার নিত্য লড়ায়।

বধুয়ার সাজে জামদানীতে, সময়ে হারায় রূপের ডালি

আলোর পথিক আশ্রায় খোঁজে, সঙ্গী করে রাতের আঁধার।

সূর্য যখন দিনের শেষে ঢলে পড়ে ঐ বায়ুকোনে

দিনের আলো মিলিয়ে যায়, সাঁঝ মায়াবী’র আগমনে।

রাতের কালোয় সন্ধ্যা হারায়, ক্লান্তি মিলায় আধাঁর রাতে 

ভোরের কোলে আঁধার ঘুমায়, অরুণ রথে সকাল ফেরে।

রাজার মাথায় হীরের মুকুট, খনির মজুর অনাহারী

কৃষকের দু’চোখ ফসলের মাঠে, সোনালী ফসল আসবে ঘরে!

জোয়ার ভাটার দোলাচলে, জীবন কাটে ঘাটে ঘাটে

স্রোতের মাঝে বৈঠা হারায়, জীবন তরী নোঙর ফেলে।

চলার পথে পা ফসকায়, সময় তাঁরে লড়তে শেখায়

দূর আকাশে তারা মেলা, বেঁচে থাকার আশা জাগায়।

নতΦন পাতার আশার খাতা, অশুভ হোক বিসর্জিত, 

পুরাতন বলে এসো নবীন, শেকল ভেঙে হও মুক্ত স্বাধীন।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login