ইচ্ছেগুলো উড়ে
----- মোহাম্মদ হাসানুর রহমান
কল্পলোকের ভেলায় চড়ে ইচ্ছে হলেই ঘুরতে পারি
মন পবনের দোলায় চেপে মহাকাশ দেব পাড়ি।
পয়েন্ট নিমো, অয়মিয়াকন এসব এখন হাতের মুঠোয়
সাগর সেচে আনতে পারি সাত নরিহার পরশ পাথর।
ইচ্ছে আদেশ রাজার সাজে, প্রজা পালন করে
বন্ধ দুয়ার যায় না খোলা ইচ্ছে যদি ঘুমিয়ে থাকে।
দমকা বাতাস স্বপ্ন ভাঙে সুতার নাটাই কাটে
পাথর চাপা স্বপ্নগুলো বুকের মাঝে জমাট বাঁধে।
সময় চলে নিজ খেয়ালে, চলার পথে রঙ বদলায়
ইচ্ছেগুলো এগিয়ে চলে, স্বপ্ন নিয়ে লড়ায় করে।
সপ্ত রঙের ইচ্ছেগুলো রংধনুতে আকাশ রাঙায়
জড়িয়ে পাখা রঙিন সুতোয় ইচ্ছেগুলো শূন্যে উড়াই।
রঙ-বেরঙের জমিন-পাহাড়, বয়ে চলা ঝর্ণা-স্রোত
কেউ জানে না গল্পের শেষ, ইচ্ছে কেবল এগিয়ে চলা।
পরাধীনতার শিকল ভেঙে মুক্তির পথ খুঁজতে হয়
স্বাধীনতার ইচ্ছে কেবল রক্ত দিয়েই কেনা যায়।
স্বর্গ-নরক যথেচ্ছ, ন্যায়-অন্যায় কর্ম গুণে
আত্মশুদ্ধি-ন্যায়নীতি, সরল পথে মুক্তির মেলে।
স্মৃতির পাতায় স্বপ্ন বুনি, ইচ্ছাবেশে মুক্তি পায়
কল্পরাজ্যে উড়ে যেতে ইচ্ছাময়ীর নিষেধ নাই।