Poetry

খাঁটি সোনা

June 8, 2026

Original Author নিজস্ব কবিতা

147 views

খাঁটি সোনা

 ------------ মোহাম্মদ হাসানুর রহমান

তুমি ভাই মাটির মানুষ খাঁটি সোনা সর্বকালে

একাকী পথ চলেছো কার লাগি ভাই কোন খেঁয়ালে?

এখনো জাগেনি দোয়েল, ঘুম ভাঙেনি কাক শালিকের 

বাজেনি আজান ধ্বনি, ফুটেনি উষার আলো

আঁকাবাঁকা পথ মাড়িয়ে চলেছো কিসের আশায়

শিশিরজলে ধুলো কাদায় এ আঁধার নির্জনতায়।

যেতে হয় মাঠে ঘাটে কাজের খোঁজে দূর শহরে

দু হাতে শাবল চালাই, পাথর ভাঙি, প্রাসাদ গড়ি

সাগরের গহীন থেকে নিকেল, কোবাল্ট, মুক্তা আনি 

খনিতে চাপা পড়ে অঙ্গ হারাই, তবুও এগিয়ে চলা

হেরে যাই বারে বারে জীবনযুদ্ধে- আমৃত্যু, জন্মাবধি

সাধ্য কার রুখতে পারে, দুঃখেও যখন সুখে থাকি।

তুমি ভাই শ্রমজীবি ফসল ফলাও যন্ত্র চালাও 

জীবন দিয়ে রক্ষা করো দেশ সুনাম, দেশ-বিদেশে

তবুও আধুনিক দাস চা শ্রমিক, নারী হলে কম মজুরী

যদিও সমৃদ্ধি হয় অর্থনীতি।

আমি পয়সা দিয়ে সেবা কিনি, সময় কিনি

তবুও শ্রেষ্ঠ তুমি- ইতিহাস তোমায় চেনে, কবিতা ও গানে

তোমায় নিয়ে গল্প লিখে বাহবা পাই সভ্য জনে

তবুও হইনে আমি তোমার সমান কোনো কালে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login