Poetry

মিথ্যে অভিনয়

October 24, 2026

58 views

তাড়িয়ে দেওয়ার দরকার নেই,

আমি ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছি,

আলাদা থাকার দীক্ষা নিয়েছি

তোমাদের থেকেই—

ক্রমে ক্রমে সরে যাচ্ছি।

একটু ভালোবাসা,

গুরুত্বের সামান্য অংশ,

আর অবহেলার ভিড়ে

নিজেকে হারিয়ে ফেলার গল্প—

আর কতকাল?

প্রিয়দের সামনে

অসহায় সম্পর্কের অধিকার নিয়ে

ভালো আছি, ভালোবাসার

মিথ্যে অভিনয় করতে চাই না আর।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login