অভিমানী
মো: ফরহাদ
সেদিন রাতে তুমি যখন অভিমান রাজ্যের রাণী হলে,
আসামী হলাম আমি।
হাজারো ছলাকলা করেও যখন,
তোমার রাজ্যাজ্ঞা থেকে আমার
মুক্তি মিলছিল না।
অগত্যা আমি গিয়ে জালানার পাশে দাঁড়ালাম।
বাহিরে আরো একজন ছিল!
তাঁর হৃদয় হরণ করা মোহনীয় শক্তি দিয়ে,
আমা হতে আমায় কেরে নিল।
জালানার এপাশে দাঁড়িয়েও আমি,
তাঁরই মাঝে মিশে গেলাম,
হারিয়ে গেলাম,ভালোবেসে ছুঁয়ে দিলাম।
ভেসে গেলাম দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
এর মাঝেও উৎকন্ঠা আমার চৈতন্যকে দিকবিদিক করে দিচ্ছে।
তাঁর সাথে যখন আমি অভিসারে যাবো,
তখনি তোমার ডাক!
'এদিকে আসো...।'
আমি ফেলফেল করে তোমার দিকে তাকিয়ে বললাম,তাহলে 'ও'।
'ও'কে?
কেন!চাঁদের বুড়ি আর তার অপরূপ জ্যোৎস্না।
যার জন্য রাতের আধাঁরে চলেছে মানব জাতি
যুগ হতে যুগান্তরে।
তোমার অভিমান ভেঙ্গে গেলেও,
জাতির আধাঁর এখনো কাটেনি!