সত্যে হই লীন
যেন খাঁচাহীন
চোখ ঘুমায় দেহ অচেতন
অপেক্ষায় জেগে থাকে মন
কিসের আশায় এ যাত্রা
কিসের খোঁজে সারাক্ষণ
জুলুমের দুনিয়ায়
মারণাস্ত্রের ভীড়ে
ভয়হীন ঐ তো সে
দাঁড়িয়ে আছে তীরে
অপলক দেখছে নিজেরই ভেতর
মহা ঘোর আছে ঘিরে
এই মুহুর্তই সত্য
এতেই প্রেম পরমানন্দ
আর নাই কোন তত্ব
প্রেমে হই লীন
যেন খাঁচাহীন