দূর হতে সবাই ভালো থাকে
যেমন থাকে সূর্য ।
দূরে থেকে -
নয়ন জুড়ায়,
অথচ ভিতর গেলে তার ,আগুন পোড়ায়।
এই যে চন্দ্র তাকে ঘিরে আছে কত কবিতা!
তার হাসি মায়া ছড়ায়,
মায়ায় জড়ায।
কেবলই জানে সে, তার নিজের বলে কিছু নেই।
আমার হাসি, আমার দুঃখ—
আমার তো নয়,
কারণ সে হয়তো অন্য কেউ।
শ্বাসের আড়ালের দীর্ঘশ্বাস কে শোনে?
দূর হতে সবাই ভালো,
ভিতর গেলেই অন্ধকার।