'অভিনেতা'
মো: ফরহাদ
নেশাগ্রস্তের মতো
ভালোবাসার কলকি টেনে টেনে
আজ আমি হতাশাগ্রস্ত।
সুন্দর নীল নীল আকাশটা
বিবর্ণ মনে হয়;
কবিতার মাঝে আজ ছন্দকে হারাই।
সুরেলা গানের মাঝেও
বেসুরের তান শুনি!হায় জীবন:
একচিলতি সুখের আশায়
পাহাড় সমান কষ্ট বুকে নিয়েও
ভালো থাকার অভিনয়।